সড়কে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের

১৯ অক্টোবর ২০২১, ১১:৩৭ AM
সহিদ উদ্দিন পিয়াস (৩২)

সহিদ উদ্দিন পিয়াস (৩২) © সংগৃহীত

ফেনীতে সড়ক দুর্ঘটনায় সহিদ উদ্দিন পিয়াস (৩২) নামের এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (১৮ অক্টোবর) রাতে ফেনী শহরতলীর দেওয়ানগঞ্জ এলাকায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সহিদ উদ্দিন ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়ন পরিসদ সদস্য মাইন উদ্দিন বেলুর ছেলে এবং উপজেলার দেবীপুর সোলতানিয়া মাদরাসার শিক্ষক।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির উদ্দিন জানান, মোটরসাইকেলে করে শিক্ষক সহিদ উদ্দিন পিয়াস ফেনী শহরের দিকে আসছিলেন। তার মোটরসাইকেলটি দেওয়ানগঞ্জ এলাকায় পৌঁছালে পল্লী বিদ্যুতের খাম্বা বহনের কাজে ব্যবহৃত একটি ভ্যান থেকে পিছনের অংশ আলাদা হয়ে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল সড়কের বাইরে ছিটকে পড়ে।

স্থানীয়রা গুরুতর আহত সহিদ উদ্দিনকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেসির রেকর্ড গড়া গোলে এগিয়ে থেকে বিরতিতে আর্জেন্টিনা
  • ২৩ জুন ২০২৬
বিশ্বকাপে ক্যারিয়ারে সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙলেন মেসি
  • ২২ জুন ২০২৬
লজ্জার রেকর্ড গড়লেন মেসির
  • ২২ জুন ২০২৬
অবশেষে ইতিহাস, অসাধারণ গোলে বিশ্বকাপের সর্বকালের সেরা গোলদা…
  • ২২ জুন ২০২৬
যুবলীগ নেতা হাসান মাহমুদ গ্রেপ্তার
  • ২২ জুন ২০২৬
এবার কাছাকাছি গিয়েও ইতিহাস লেখা হলো না মেসির
  • ২২ জুন ২০২৬