বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

১৬ অক্টোবর ২০২১, ১১:২৮ PM
মাদ্রাসাছাত্র আতিফ আফনান (১২)

মাদ্রাসাছাত্র আতিফ আফনান (১২) © প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আতিফ আফনানের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৯ ঘন্টা পরে শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় আতিফের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফতুল্লার ধর্মগঞ্জ ইসলামীয়া আরাবিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির আতিফ সকাল ৯টায় নদীতে পড়ে নিখোঁজ হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আফনান বাবা-মায়ের সঙ্গে ফতুল্লার হরিহরপাড়া আমতলা এলাকায় থাকতো। শনিবার সকালে সে মাদ্রাসা থেকে সহপাঠীদের সঙ্গে বরফকল এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে ঘুরতে যায়। এরপর নদীতে নোঙর করা এক বাল্কহেড থেকে আরেক বাল্ডহেডে লাফিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তল্লাশি চালিয়ে সন্ধ্যায় লাশ উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ওই ছাত্রের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

 

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬