মাদ্রাসার বার্ষিক পরীক্ষা শুরু ২৪ নভেম্বর

১৫ অক্টোবর ২০২১, ১০:১০ AM
মাদ্রাসার পরীক্ষা

মাদ্রাসার পরীক্ষা © সংগৃহীত

মহামারি করোনাভাইরাসের কারণে নিম্নগামী হওয়ায় মাদরাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষাও শুরু হচ্ছে আগামী ২৪ নভেম্বর থেকে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) কারিগরি ও মাদরাসা অধিদপ্তর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুরআন মাজিদ ও তাজভিদ ,বাংলা, ইংরেজী এবং সাধারণ গণিত বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে। ৫০ নম্বরের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত বিষয়সমূহে যে সকল অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেয়া হয়েছে এবং গত ১২ সেপ্টেম্বর থেকে শ্রেণিকক্ষে যে সকল অধ্যায়ের ওপর পাঠদান করা হয়েছে সেটিই হবে দাখিল ৬ষ্ঠ থেকে দাখিল ১০ম শ্রেণির সিলেবাস।

প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের আসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে এবং পরিস্কার- পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর ১০ নম্বর যোগ করে মোট ১০০ নম্বরের মূল্যায়ন রির্পোট প্রদান করা হবে। ২০২১ শিক্ষাবর্ষে এ ছাড়া অন্য কোন পরীক্ষা নেয়া যাবে না।

স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করার কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী বোতল পরিবর্তন করে ম্যাটেরিয়ালস ঠিক রেখে …
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সাক্ষাৎ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট ‘একনলেজ’ করবেন কিনা? হাসনাতের প্রশ্নে কী বলল…
  • ০২ এপ্রিল ২০২৬