টিকা গ্রহণে ১২-১৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ

১৫ অক্টোবর ২০২১, ০৯:৪৩ AM
মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা

মাদ্রাসা শিক্ষার্থীদের টিকা © ফাইল ফটো

রাজধানীর সব মাদ্রাসার ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষার্থীদের তথ্য চেয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ১৯ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর)অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কে এম রুহুল আমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ঢাকা মহানগরীর সব মাদ্রাসায় অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই নিজ নিজ প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য নির্ধারিত ছক অনুসারে এক্সেল শিটে আগামী ১৯ অক্টোবরের মধ্যে পূরণ করে ইমেইল ([email protected]) ঠিকানায় প্রেরণ করতে অনুরোধ করা হলো।

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬