দুই মাদ্রাসা শিক্ষার্থী ৪ দিন ধরে নিখোঁজ

১২ অক্টোবর ২০২১, ০৩:১০ PM
নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী © সংগৃহীত

দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ চারদিন অতিবাহিত হলেও এখনও সন্ধ্যান পাওয়া যায়নি তাদের। এ ঘটনায় নীলফামারী সদর থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরী করেছে অভিভাবকরা।

নিখোঁজ শিক্ষার্থীরা হচ্ছে জেলা সদরের পঞ্চপুকুর ইউনিয়নের কোরানীপাড়া গ্রামের মো. হযরত বেলালের ছেলে মারুফ (১৩) এবং একই গ্রামের মো. মাহফুজার রহমানের ছেলে নুর আলম (১৪)।

মঙ্গলবার (১২ অক্টোবর) নিখোঁজ মারুফের বাবা বেলাল জানান, মারুফ এবং নূর আলম জেলা সদরের রামনগর ইউনিয়নের বিষমুড়ি চেয়ারম্যানপাড়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে। গত শনিবার (৯ অক্টোবর) বিকেলে তারা বাড়ি থেকে বাইসাইকেল চালিয়ে মাদ্রাসায় যায়। কিন্তু এর পর তাদের আর সন্ধ্যান পাওয়া যাচ্ছে না। তবে ওই মাদ্রাসায় তাদের বাইসাইকেল দুটি পাওয়া গেছে।

এ বিষয় নুর আলমের বাবা মাহফুজার রহমান জানান, এ ঘটনায় আমি এবং মারুফের বাবা হযরত বেলাল বাদী হয়ে রবিবার (১০ অক্টোবর) নীলফামারী সদর থানায় দুটি জিডি করেছি।

বিষমুড়ি চেয়ারম্যানপাড়া এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, ওই দুই ছাত্র বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে বাড়ি যায়। শনিবার বিকালে মাদ্রাসায় তাদের বাইসাইকেল দুটি পাওয়া গেলেও তাদের কেউ দেখতে পায়নি। পরে তাদের পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন এলাকায় খোঁজ নেওয়া হয়।

তিনি আরো জানিয়েছেন, প্রায় একমাস আগে এই মাদ্রাসার এক ছাত্র নিখোঁজ হয়েছিল। তাকে পরে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছিল।

দুই শিক্ষার্থী নিখোঁজের সত্যতা নিশ্চিত করে নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ জানিয়েছেন, এ ঘটনায় দুটি পৃথক জিডি হয়েছে। তাদের উদ্ধারে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।

এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬
‘স্বরাষ্ট্রমন্ত্রী বোতল পরিবর্তন করে ম্যাটেরিয়ালস ঠিক রেখে …
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবির আরেক পরিচালকের পদত্যাগ
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন কমিটির সাক্ষাৎ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকট ‘একনলেজ’ করবেন কিনা? হাসনাতের প্রশ্নে কী বলল…
  • ০২ এপ্রিল ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক…
  • ০২ এপ্রিল ২০২৬