মাদরাসাছাত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় কনস্টেবল আটক

১১ অক্টোবর ২০২১, ১১:৩৩ AM
পুলিশ সদস্য

পুলিশ সদস্য © প্রতীকী ছবি

ঝিনাইদহের মহেশপুরে এক মাদরাসাছাত্রীর (১৮) সঙ্গে আপত্তিকর অবস্থায় এক পুলিশ সদস্য আটক হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম মো. বাদল, তার বাড়ি সাতক্ষীরা জেলায়। তিনি বর্তমান যশোর বেনাপোল থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল মহেশপুর থানায় কর্মরত থাকায় অবস্থায় ওই মাদরাসাছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত শনিবার রাতে মাদরাসাছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে।

এলাকাবাসী আরও জানায়, গত ২ বছর ধরে পুলিশ সদস্য বাদল তাদের বাড়িতে আসা যাওয়া করে। শনিবার রাতে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা তাকে আটক করে। অভিযুক্ত বাদলের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

ভুক্তভোগী মাদরাসাছাত্রী বলেন, দুই বছর ধরে বাদলের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক। বিয়ের প্রলোভনে সে আমাকে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এই ব্যাপারে বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খাঁন জানান, কতর্ব্যরত অবস্থায় কনস্টেবল বাদল থানা থেকে কোথায় গেছে তা ডিউটি অফিসারকে অবগত করেনি। অভিযুক্ত পুলিশ সদস্যের বিষয়ে যশোর পুলিশ সুপারের নিকট ব্যবস্থা গ্রহণের জন্য বার্তা পাঠানো হয়েছে।

এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬