৬ ছাত্রের চুল কেটে দেওয়া সেই মাদ্রাসা শিক্ষক আটক

০৮ অক্টোবর ২০২১, ০৯:৪৯ PM
ছয় ছাত্রকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কাঁচি দিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠে

ছয় ছাত্রকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কাঁচি দিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠে © সংগৃহীত

লক্ষ্মীপুরের রায়পুরে ৬ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে মাদ্রাসা শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার রাত ৯টার দিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

রায়পুরের হামছাদী কাজীরদীঘিরপাড় আলিম মাদ্রাসার বারান্দায় ছয় ছাত্রকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে কাঁচি দিয়ে চুল কেটে দেওয়ার অভিযোগ উঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় রায়পুর থানা পুলিশ উপজেলার হামছাদি কাজীর দিঘীরপাড় আলিম মাদ্রাসা পরিদর্শন করে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবক মহলে সমালোচনার শিকার হন সেই অভিযুক্ত শিক্ষক।

জানা যায়, গত বুধবার ইংরেজি ক্লাস চলাকালে মাদ্রাসার শিক্ষক মঞ্জুরুল কবির ছয় শিক্ষার্থীকে ডেকে বারান্দায় নিয়ে যান। এরপর তিনি নিজেই ছয়জনের মাথার চুল এবড়ো-থেবড়োভাবে কেটে দেন। লজ্জায় তারা মাদ্রাসা থেকে বের হয়ে যান।

নিজের পক্ষে সাফাই গেয়ে শিক্ষক মঞ্জুরুল কবির বলেন, দশম শ্রেণির ওই ছাত্ররা ক্লাসের শৃঙ্খলা ভঙ্গ করে আসছে। এজন্য তাদের অল্প করে চুল কেটে দেওয়া হয়েছে। বাকি চুল তারা সেলুনে কেটেছে।

এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬