ইবতেদায়ি তৃতীয়-চতুর্থ শ্রেণিতে সপ্তাহে দুইদিন ক্লাস

০৬ অক্টোবর ২০২১, ০৪:৪৯ PM
 ইবতেদায়ি মাদ্রাসা

ইবতেদায়ি মাদ্রাসা © ফাইল ছবি

করোনা সংক্রমণ নিম্নগামী হওয়ায় প্রাথমিকের পর এবার ইবতেদায়ি তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদেরও সপ্তাহে দুইদিন ক্লাস হবে। আর সপ্তাহে ছয়দিনই ইবতেদায়ি শাখার পঞ্চম শ্রেণির ক্লাস হবে। এ বিষয়ে মঙ্গলবার (৫ অক্টোবর) সংশোধিত রুটিন প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

সংশোধিত রুটিনে দেখা যায়, মাদ্রাসাগুলোতে সপ্তাহে ছয়দিনই ইবতেদায়ি শাখার পঞ্চম শ্রেণির ক্লাস হবে। এরসঙ্গে ইবতেদায়ি শাখায় সপ্তাহের শনি ও সোমবার তৃতীয় শ্রেণির এবং রোববার ও বৃহস্পতিবার চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে মাদ্রাসাগুলোকে। এছাড়া মঙ্গলবার দ্বিতীয় শ্রেণির, বুধবার প্রথম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস নিতে হবে।

এছাড়া দাখিল মাদ্রাসাগুলোতে শনিবার থেকে বৃহস্পতিবার দাখিল পরীক্ষার্থীদের ক্লাস হবে। আর আগের মতোই শনিবার দাখিল নবম শ্রেণির, সোমবার সপ্তম শ্রেণির, মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির, বুধবার নবম শ্রেণির ক্লাস নিতে হবে মাদ্রাসাগুলোকে। এছাড়া সপ্তাহের রোববার ও বৃহস্পতিবার দাখিল অষ্টম শ্রেণির ক্লাস নেওয়া হবে।

 

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কেমন ছিল পরিস্থিতি
  • ০৫ আগস্ট ২০২৬
‘ঐক্যবদ্ধ জাতি হিসেবে আমাদের যাত্রা অব্যাহত রাখতে হবে’—জুলা…
  • ০৫ আগস্ট ২০২৬
শান্তা ফারজানাসহ নতুন ধারা বাংলাদেশের ৬ জন গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত…
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬