দাখিল অষ্টম-নবমের ক্লাসও দুই দিন

১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৮ AM
 দাখিল অষ্টম-নবমের ক্লাসও দুই দিন

দাখিল অষ্টম-নবমের ক্লাসও দুই দিন © ফাইল ফটো

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পর এবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরও শিক্ষার্থীদের জন্য নতুন রুটিন প্রকাশ করেছে। নতুন রুটিনে দাখিল নবম শ্রেণি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে দুইদিন করে ক্লাস করানো হবে। আগামী ২০ সেপ্টেম্বর থেকে নতুন রুটিন কার্যকর হবে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন রুটিন অনুযায়ী, শনিবার দাখিল নবম শ্রেণির, রোববার দাখিল অষ্টম শ্রেণির, সোমবার দাখিল সপ্তম শ্রেণির, মঙ্গলবার দাখিল ষষ্ঠ শ্রেণির, বুধবার দাখিল নবম শ্রেণির এবং বৃহস্পতিবার দাখিল অষ্টম শ্রেণির ক্লাস নিতে হবে।

সূচিতে আরও বলা হয়েছে, দাখিল-আলিম ও ইবতেদায়ি শাখার ৬ম শ্রেণির ক্লাস সপ্তাহে ছয়দিনই অনুষ্ঠিত হবে। এরইসাথে রোববার ইবতেদায়ি চতুর্থ শ্রেণির, সোমবার ইবতেদায়ি তৃতীয় শ্রেণির, মঙ্গলবার ইবতেদায়ি দ্বিতীয় শ্রেণির এবং বুধবার ইবতেদায়ি প্রথম শ্রেণির ক্লাস অনুষ্ঠিত হবে।

 

সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে অশ্লীল গালি দিলেন পরীমণি
  • ০৫ নভেম্বর ২০২৬
টানা তৃতীয় দফায় বাড়ল স্বর্ণের দাম, আজ ভরি কত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মাস্টার্সে ফুল ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাতীয় সংবিধান দিবস উপলক্ষে সাউথইস্ট ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য…
  • ০৫ নভেম্বর ২০২৬
সরকারি সড়কের জায়গায় শিক্ষকের দোকান, প্রশাসনের কাছে লিখিত অভ…
  • ০৫ নভেম্বর ২০২৬
মাদ্রাসার বৃত্তি পরীক্ষা নিয়ে কেন্দ্রসচিবদের ২৪ নির্দেশনা
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950