পড়ালেখা ভালো না লাগায় পালিয়ে যায় সেই ৩ মাদ্রাসাছাত্রী

১৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:০৮ PM
৩ মাদ্রাসাছাত্রী

৩ মাদ্রাসাছাত্রী © সংগৃহীত

পড়ালেখা ভালো না লাগায় জামালপুরের ইসলামপুর দারুত তাক্বওয়া মহিলা কওমি মাদ্রাসারআবাসিক কক্ষ থেকে তিন ছাত্রী পালিয়ে যায় বলে জানিয়েছেন পুলিশ সুপার নাছির উদ্দিন। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলন করে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, উদ্ধার তিন ছাত্রীর জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে নেয়া হয়েছে। পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতার হওয়া চার শিক্ষকের ব্যাপারে তিনি বলেন, তারা মানব পাচার মামলা থেকে ছাড় পেলেও শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, গত ১২ সেপ্টেম্বর রাতে ওই তিন ছাত্রী মাদ্রাসা থেকে বের হয়ে ইসলামপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে নামে। সেখানে থেকে রাজা মিয়ার রিকশা দিয়ে মান্ডা এলাকায় যায়। পরে সেখানকার কোনো কিছু চিনতে না পেরে কান্না শুরু করে দিলে শান্তনা দিয়ে তাদের নিজের বাসায় নিয়ে যান। তাদের দুইজনকে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি দিয়ে দেন তিনি। পরে শুক্রবার দিবাগত রাতে কমলাপুর রেলস্টেশনে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মুগদার মান্ডা এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬