কওমি মাদ্রাসা থেকে পালালো ৩ ছাত্রী

১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯ PM
জামালপুরে ৩ মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে 

জামালপুরে ৩ মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে  © সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলার একটি মাদ্রাসার আবাসিক হল থেকে দ্বিতীয় শ্রেণির তিন শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তবে মাদ্রাসাটির কর্তৃপক্ষ বলছে ওই ছাত্রীরা নিজেরাই জানালা দিয়ে পালিয়ে গেছে।

রবিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে অবস্থিত বাংলা বাজার সভুকড়া দারুতাক্কুয়া মহিলা কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো- উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পোড়ার চর সরদার পাড়া গ্রামের মাফেজ শেখের মেয়ে মীম (৯), গোয়ালের চর ইউনিয়নের সভুকড়া গ্রামের মনোয়ার হোসেনের মেয়ে মনিরা (১১) ও দক্ষিণ সভুকুড়া গ্রামের সুরুজ্জামানের মেয়ে সূর্যবানু (১০)।

এ ঘটনায় সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে নিখোঁজ শিক্ষার্থীদের অভিভাবকরা একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজেদুর রহমান।

নিখোঁজ শিক্ষার্থী মীমের মা হাসিনা বেগম জানান, রবিবার দুপুরে মাদ্রাসা থেকে তাদের জানায় যে, মীম মাদ্রাসায় নেই। এরপর অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাওয়া যায়নি।

নিখোঁজের বিষয়ে মাদ্রাসাটির মুহতামিম আসাদুজ্জামান বলেন, রবিবার ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ছাত্রীদের ডেকে উঠানো হয়। সবাই নামাজ পড়তে গেল ওই তিন ছাত্রী পেছনের জানালা দিয়ে পালিয়ে যায়। পরে আমরা অভিভাবকদের জানিয়েছি।

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি মাজেদুর রহমান বলেন, নিখোঁজের ঘটনায় অভিভাবকরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ ছাত্রীদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। আর মাদ্রাসার মুহতামিমকেও নজরদারিতে রেখেছে।

এক বছরে তিন চাকরি, দিনে মাত্র ২-৩ ঘণ্টা পড়ার সুযোগ পেয়েই জজ…
  • ০৩ অক্টোবর ২০২৬
অন্যের ঝগড়া থামাতে গিয়ে প্রাণটাই হারালেন এইচএসসি ফলপ্রত্যাশ…
  • ০৩ অক্টোবর ২০২৬
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ০৩ অক্টোবর ২০২৬
সোনার জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের কপালে ব্রোঞ্জও জুটল না
  • ০৩ অক্টোবর ২০২৬
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬