মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে-পরে যা যা করতে হবে

০৮ সেপ্টেম্বর ২০২১, ১১:১৮ AM
রবিবার থেকে কারিগরি ও মাদ্রসা শিক্ষাপ্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরুর করতে যাচ্ছে

রবিবার থেকে কারিগরি ও মাদ্রসা শিক্ষাপ্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরুর করতে যাচ্ছে © প্রতীকী ছবি

প্রায় দেড় বছর পর আগামী রবিবার (১২ সেপ্টেম্বর) খুলছে দেশের প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। রবিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্কুল-কলেজের সঙ্গে একইদিনে খুলছে মাদ্রাসা ও কারিগরির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

স্বাস্থ্যবিধি মেনে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি বিভাগ। জারি করা ওই পরিপত্রে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠান খোলার প্রয়োজনীয় পূর্ব প্রস্ততি শেষ করতে বলা হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- প্রতিষ্ঠানের সকল ভবনের কক্ষ, আসবাবপত্র, মাঠ, বাগান, ড্রেন সহ সকল জায়গা যথাযথভাবে পরিষ্কার করা; প্রয়োজনীয় অবকাঠামোগত মেরামত ও বিদ্যুৎ-পানির সংযোগ লাইন ঠিক করা এবং বিভিন্ন স্থানে সাবান বা হ্যান্ডওয়াশের ব্যবস্থা রাখা।

এছাড়া নির্দেশনায় একটি কক্ষকে প্রাথমিক চিকিৎসার ও আইসোলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখা ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের জন্য একাধিক প্রবেশ মুখের ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।  

মন্ত্রণালয় থেকে পাঠানো প্রস্ততিমূলক ওই পরিপত্রে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরবর্তী সময়ের করণীয় সম্পর্কেও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে তিনফুট দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পথে সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের তাপমাত্রা পরিমাপ ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা এবং তাদের সকলের মাস্ক পরিধান নিশ্চিত করতে বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নিমিত্ত ৯ সেপ্টেম্বরের মধ্যে করণীয়:

১. প্রতিষ্ঠানের সকল ভবনের রুক্ষ, বারান্দা, আসবাবপত্র, সিঁড়ি, ছাদ এবং আঙ্গিনা যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা;

২. প্রতিষ্ঠানের খেলার মাঠ, জন, বাগান ও ঝোঁপঝাড় যথাযথভাবে পরিস্কার পরিচ্ছন্ন করা এবং কোথাও পানি জমে না থাকে তা নিশ্চিত করা;

৩. প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অবকাঠামোগত মেরামত, বৈদ্যুতিক মেরামত এবং পানি সংযোগজনিত মেরামত সম্পন্ন করা

৪. শিক্ষার্থীদের ভিড় এড়ানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের সবগুলো প্রবেশমুখ ব্যবহার করার ব্যবস্থা করা। কেবল একটি প্রবেশমুখ থাকলে একাধিক প্রবেশমুখের ব্যবস্থা করা;

৫. প্রতিষ্ঠানের একটি কক্ষকে প্রাথমিক চিকিৎসার ও আইসোলেশন কক্ষ হিসেবে প্রস্তুত রাখা;

৬. শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশমুখ ও অন্যান্য স্থানে কোভিড-১৯ অতিমারি সম্পর্কিত সরকার নির্দেশিত স্থাস্থাবিধি প্রতিপালনে করণীয়সমূহ ব্যানার বা অন্য কোন উপায়ে প্রদর্শনের ব্যবস্থা করা;

৭. শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ ধারা হাত ধোয়ার এমন ব্যবস্থা করা যাতে শিক্ষার্থীরা ক্লাসে ঢোকার আগে সবাই সাবান দিয়ে হাত ধুঁতে পারে; তাপমান যন্ত্র, সাবান, হ্যান্ডওয়াশ ও প্রভৃতি প্রয়োজনীয় সামগ্রি ক্রয় করা।

৯. প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও অভিভাবকদের সাথে সভা করে এ সংক্রান্ত আরও যা যা যা করনীয় সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা;

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন থেকে পরবর্তী সময়ে করণীয়:

১. শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পথে সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের তাপমান যন্ত্রের মাধ্যমে নিয়মিত তাপমাত্রা পরিমাণ ও পর্যবেক্ষণ করার ব্যবস্থা করা এবং যথার স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা;

২. শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিনে আনন্দঘন পরিবেশে শ্রেণি কার্যক্রমে স্বাগত জানানোর ব্যবস্থা করা;

৩. শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার ক্ষেত্রে পারস্পারিক ৩ফুট শারীরিক দুরত্ব বজায় রাখার ব্যবস্থা করা;

৪. শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রথম দিন শিক্ষার্থীরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে অবস্থান করবে এবং বাসা থেকে যাওয়া-আসা করবে সেই বিষয়ে শিক্ষণীয় ও উদ্বুদ্ধকরণ ব্রিফিং প্রদান করা,

৫. প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন শিখন কার্যক্রমের মাধ্যমে শ্রেণি কার্যক্রম পরিচালনা;

৬. শিক্ষাপ্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারী, অভিভাবকের সঠিকভাবে মাস্ক (সম্ভব হলে কাপড়ের মাস্ক) পরিধান করার বিষয়টি নিশ্চিত করা। 

৭. শিক্ষাপ্রতিষ্ঠানমূহে শিক্ষক, শিক্ষার্থীর উপস্থিতির সংখ্যা নিরূপণ করা ও সকল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা;

৮. শিক্ষাপ্রতিষ্ঠানের সকল ওয়াশরুম নিয়মিত সঠিকভাবে পরিষ্কার রাখা এবং পর্যাপ্ত নিরাপদ পানির ক্যবস্থা করা;

৯. কোডিড-১৯ অতিমারিজনিত সরকারি প্রদত্ত স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার নিমিত্ত শিক্ষকদের সমন্বয়ে পর্যবেক্ষণ ও নিশ্চিতকরণ কমিটি গঠন করা।

প্রসঙ্গত, গত বছরের ১৮ মার্চ থেকে দেশের সকল কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রয়েছে যার সমাপ্তি ঘটতে যাচ্ছে আগামী ১২ সেপ্টেম্বর। দেশের অন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠানের মতো কারিগরি ও মাদ্রসা শিক্ষাপ্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরুর করতে যাচ্ছে একইদিনে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence