কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

২১ জুন ২০২১, ০৫:১২ PM
কওমি মাদ্রাসায় পাঠদান

কওমি মাদ্রাসায় পাঠদান © ফাইল ফটো

কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ভয়াবহ ক্ষতির হাত থেকে বাঁচানোর দাবি জানিয়েছেন জাতীয় তাফসীর পরিষদের চেয়ারম্যান মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহাসচিব হাফেজ মাওলানা মাকসুদুর রহমান ও যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল মুফতী বাকিবিল্লাহ।

সোমবার (২১ জুন) এক বিবৃতিতে নেতারা বলেন, কওমি মাদ্রাসা এখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার আদর্শ মান ধরে রেখেছে।

একমাত্র কওমি মাদ্রাসাতেই সব শিক্ষা প্রতিষ্ঠানিকভাবে দেওয়া হয়। এখানে কোনো প্রাইভেট পড়ানো, কোচিং ও নোট বাণিজ্য হয় না। শিক্ষকরা পুরোপুরি প্রতিষ্ঠানে মনোনিবেশ করেন এবং তাদের আয়-উপার্জনও সম্পূর্ণভাবে প্রতিষ্ঠান প্রদেয় বেতন-ভাতার ওপর নির্ভর করে। বর্তমানে প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে তাদের আয়-উপার্জন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। উপার্জনের জন্য বারোয়ারি ধান্দা না করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় একনিষ্ঠতার এ শুদ্ধবাদীতাই যেন কওমি শিক্ষকদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

তারা বলেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, নির্ভেজাল শিক্ষানিষ্ঠ শিক্ষকদের শিক্ষানুরাগকে সম্মান করে এবং তাদের মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে সব কওমি মাদ্রাসা খুলে দিন। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পর্যায়ক্রমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিন।

একসঙ্গে নিভে গেছে একই পরিবারের ৪ প্রাণ, শেষ ঠিকানা দুই স্থা…
  • ০৩ অক্টোবর ২০২৬
পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ অসহায় পরিবারের পাশে দাঁড়াল…
  • ০৩ অক্টোবর ২০২৬
সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬