কওমি মাদ্রাসা-মক্তব খুলে দেয়ার দাবি

০২ জুন ২০২১, ০৪:০৫ PM
কওমী মাদ্রাসা খুলে দেয়াসহ পাঁচ দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে আল্লামা শফীর অনুসারীরা

কওমী মাদ্রাসা খুলে দেয়াসহ পাঁচ দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে আল্লামা শফীর অনুসারীরা © ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে দেশের সব কওমী মাদ্রাসা খুলে দেয়াসহ পাঁচ দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে আল্লামা শফীর অনুসারীরা। আজ বুধবার (০২ জুন) জাতীয় প্রেসক্লাবের ভি.আই.পি লাউঞ্জে এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন আল্লামা আহমদ শফীর শ্যালক মাঈনুদ্দিন, ছোট ছেলে মাওলানা আনাস মাদানী, মাওলানা আবদুল হামিদ (মধুপুরী পীর), মুফতি ফয়জুল্লাহ, মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মাঈনুদ্দিন রুহি, মাওলানা সলিমুল্লাহ প্রমুখ।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন হাটহাজারী মাদ্রাসার সাবেক মুহাদ্দিস মাওলানা নুরুল ইসলাম জাদিদ। সংবাদ সম্মেলনে সরকারের কাছে কয়েকটি দাবি জানানো হয়।

দাবিগুলো হলো

১. আল্লামা শাহ আমদ শফীর ‘অস্বাভাবিক মৃত্যুর’ ঘটনায় দাখিলকৃত মামলা ও পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে অভিযুক্তদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

২. আল্লামা শফীর পরিবারের সদস্যদের ও তার অনুসারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যারা মামলা তুলে নেয়ার হুমকি-ধমকি দিচ্ছে তাদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

৩. আহমদ শফীর রেখে যাওয়া সব দ্বীনি ও সামাজিক অঙ্গনগুলো থেকে তার বিরোধীদের অপসারণ করতে হবে।

৪. অবিলম্বে দেশের কওমি মাদ্রাসাগুলোর মক্তব ও হিফজ বিভাগ খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মানার শর্তে কিতাব বিভাগও খুলে দিতে হবে।

৫. শান্তি-শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত নয় গ্রেফতারকৃত নিরীহ, নিরপরাধ আলেমদের মুক্তি দিয়ে হয়রানি বন্ধ করতে হবে। সেই সঙ্গে সারাদেশে নিরপরাধ আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
মেধাবৃত্তি ও ভিসি অ্যাওয়ার্ড দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সি…
  • ০৫ নভেম্বর ২০২৬
নাহিদ ইসলামকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির
  • ০৫ নভেম্বর ২০২৬
এক ব্রেইনেই পুরো প্রতিষ্ঠান পরিচালনার প্রযুক্তি আনল ‘বিটোপি…
  • ০৫ নভেম্বর ২০২৬
মিরসরাইয়ে ছয় মাসে কিশোরগ্যাং সদস্যসহ গ্রেপ্তার ৭২৩
  • ০৫ নভেম্বর ২০২৬
রবিবার থেকে সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950