দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ চলছে, শেষ ৪ মে

০১ মে ২০২১, ০৫:০২ PM
দাখিল পরীক্ষার্থী

দাখিল পরীক্ষার্থী © ফাইল ছবি

২০২১ সালের দাখিল পরীক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের কার্যক্রমের সময় বাড়িয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। শিক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৪ মে পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেয়া হয়েছে। সম্প্রতি এসব তথ্য জানিয়ে দাখিলের ফরমপূরণের সংশোধিত বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে অনলাইনে ফরম পূরণ করে টিটি স্লিপ বের করতে পারবেন শিক্ষার্থীরা। বিলম্ব ফিসহ টিটি স্লিপের টাকা ব্যাংক জমা দেয়ার শেষ তারিখ ৬ মে।

চূড়ান্ত পরীক্ষার্থীদের তালিকা ৯ মে মাদ্রাসা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। ২০ এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা ও টিটি স্লিপের ফটোকপি কেন্দ্রসচিব ও তার প্রতিনিধির মাধ্যমে বোর্ড থেকে জমা দেয়ার শেষ তারিখ পরে জানিয়ে দেয়া হবে।

দাখিল পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্র প্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি ৩০ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৩৫ টাকা মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর বর্ধিত সময়ে ফরম পূরণ করতে শিক্ষার্থী প্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিতে হবে।

এছাড়া অনিয়মতি ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি ১০০ টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে। আর জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীদের ১০০ টা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ব্যবহারিকসহ প্রতি পরীক্ষার্থীর কেন্দ্র ফি পত্রপ্রতি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমা…
  • ০৩ অক্টোবর ২০২৬