আলিমের ফলে বৃত্তি পেল ৭৫০ শিক্ষার্থী (তালিকা)

২৭ এপ্রিল ২০২১, ১১:১৪ PM

© প্রতীকী ছবি

২০২০ সালের আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে ৭৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ১৫০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬০০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) এ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

জানা গেছে, আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তিপ্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৭৫০ টাকা এবং বার্ষিক এককালীন ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্ত আলিম পরীক্ষায় উত্তীর্ণ ৬০০ শিক্ষার্থীকে প্রতি মাসে ৩৫০ টাকা এবং বার্ষিক এককালীন ৭৫০ টাকা দেয়া হবে।

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টাকা জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বৃত্তির গেজেট প্রকাশের ৭ দিনের মধ্যে অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে জমা দিতে হবে। 

আলিমে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬