কওমি মাদ্রাসার প্রতিনিধিরা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়

২৬ এপ্রিল ২০২১, ১০:৪৩ PM

© লোগো

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন সরকারিভাবে স্বীকৃত কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিরা। আজ সোমবার (২৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ধানমন্ডিতে মন্ত্রীর বাসায় গিয়েছেন হাইআতুল উলয়ার প্রতিনিধি দল।

জানা গেছে, ২৫ এপ্রিল আল-হাইআতুল উলয়ার সভার অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদ্রাসার শিক্ষা-কার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে দাবি জানানোর।

সেজন্য ৩ সদস্যের একটি প্রতিনিধিদলের গঠন করা হয়। তারা হলেন, মুফতি রুহুল আমীন, মুফতি মোহাম্মদ আলী, মুফতি জসীমুদ্দীন।

এছাড়া কওমি মাদ্রাসার যে সকল ছাত্র, শিক্ষক, আলেম এবং মসজিদের ইমাম গ্রেফতার হয়েছে তাদের মুক্তির বিষয়টিও আলোচনায় থাকবে।

মুফতি রুহুল আমীনের প্রেস সচিব মোহাম্মাদ তাসনীম জানান, বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়েছেন।

এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬
স্লিপার বাসে পুরোনো চেসিস নিষিদ্ধ, বাধ্যতামূলক হচ্ছে এয়ার স…
  • ০৩ অক্টোবর ২০২৬
৬ পদে চাকরি দেবে মার্কস মেডিকেল কলেজ ও হাসপাতাল, আবেদন ১০ অ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‘আম্মুর মুখের দিকেই তাকিয়ে আমার কামব্যাকের জার্নিটা শুরু হয়…
  • ০৩ অক্টোবর ২০২৬
বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের পাঁচ দিনের রিমা…
  • ০৩ অক্টোবর ২০২৬