ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডব, ২০ মাদ্রাসাছাত্র বহিষ্কার

২৬ এপ্রিল ২০২১, ১০:৩৯ PM

© ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবে জড়িত থাকার দায়ে ২০ মাদ্রাসা ছাত্রকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। আজ সোমবার (২৬ এপ্রিল) তাদেরকে বহিষ্কার করা হয়। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন- আশেকে এলাহী, আবু হানিফ, মিছবাহ উদ্দিন, আশরাফুল ইসলাম, আলাউদ্দিন, মকবুল হোসেন, রফিকুল ইসলাম, মুবারক উল্লাহ, বুরহানুদ্দীন, আব্দুল্লাহ আফজাল, জুবায়ের, হিজবুল্লাহ রহমানী, শিব্বির আহমেদ, জুবায়ের, ইফতেখার আদনান, সাইফুল ইসলাম, সোলাইমান, রাকিব বিল্লাহ, তারিক জামিল ও হাবিবুল্লাহ।

মাদ্রাসার শিক্ষাসচিব মুফতি শামছুল হক সরাইলী স্বাক্ষরিত বহিষ্কারাদেশে বলা হয়, ‌ভর্তি পালনীয় শর্তাবলীর ২৫ নম্বর ধারায় মাদ্রাসার সমুদয় রীতিনীতি ও আইন-কানুন অমান্য করে হুজুরদের বাধাকে উপেক্ষা করে গত ২৬ মার্চ সরকারি স্থাপনায় আক্রমণ করার সংবাদ পাওয়ার ভিত্তিতে তাদেরকে বহিষ্কার করা হলো।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। এসব ঘটনায় ৫৫ মামলা দায়ের হয়েছে। আজ সোমবার পর্যন্ত ৩৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬