কওমি মাদ্রাসায় সরকারি প্রণোদনা দেওয়ার দাবি

২১ এপ্রিল ২০২১, ০৭:৩২ PM

© সংগৃহিত

চলমান করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে দেশের কওমি মাদ্রাসায় সরকারি প্রণোদনা দেওয়ার দাবি করেছে আঞ্জুমানে দাওয়াতে ইসলাহ বাংলাদেশের। বুধবার (২১ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির যুগ্ম-মহাসচিব মুফতি নাসির উদ্দীন কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম এ দাবি করেন।

করোনা একটি অদৃশ্য শক্তি উল্লেখ করে বিবৃতিতে নেতারা বলেন, এটা যে কারও শরীরেই সংক্রমিত হতে পারে। তাই করোনার কারণে স্কুল-কলেজ যদি বন্ধ থাকে, তাহলে কওমি মাদ্রাসাও বন্ধ থাকবে, এটাই যুক্তির কথা। কিন্তু স্কুল-কলেজ এবং আলিয়া মাদ্রাসা চলে সরকারি বেতন-ভাতায়। সেখানে প্রতি মাসে শিক্ষকরা সরকারি বেতন পাচ্ছেন। পক্ষান্তরে কওমি মাদরাসাগুলো চলে জনগণের অনুদানে। মাদ্রাসা বন্ধ থাকলে জনগণ অনুদান দেয়াও বন্ধ করে দেয়। ফলে শিক্ষকদের বেতন দেওয়া সম্ভব হয় না। শিক্ষকদের জীবন-জীবিকা নির্বাহে বিপর্যয়ের সৃষ্টি হয়।

বিবৃতে বলা হয়, তাই সকল কওমি মাদ্রাসার পক্ষ থেকে সরকারের কাছে আমাদের জোর দাবি- কওমি মাদ্রাসাগুলোকে যেন করোনার এই সময়ে সরকারি আর্থিক প্রণোদনা দেওয়া হয়।

উল্লেখ, হেফাজতে ইসলামের প্রয়াত আমীর আল্লামা শাহ আহমদ শফী প্রতিষ্ঠিত সংগঠনটির আমিরের দায়িত্ব পালন করছেন আহমদ শফীর ছেলে মাওলানা আনাস মাদানী।

জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬