আলিম পরীক্ষার ফলে বৃত্তি পেল ৭৫০ শিক্ষার্থী

২০ এপ্রিল ২০২১, ১২:১৪ PM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হয়। এবার আলিম পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে ৭৫০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে। তাদের মধ্যে ১৫০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৬০০ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। 

সোমবার (১৯ এপ্রিল) আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে বৃত্তি কোটা বণ্টন করে আদেশ জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

এর আগে গত ১৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে জানানো হয়েছে, এইচএসসির বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে এবার মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি পেয়েছেন ১০ হাজার ৫০১ শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের বৃত্তির তালিকা আগামী ২২ এপ্রিলের মধ্যে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: এইচএসসির ফলে বৃত্তি, তালিকা প্রকাশ ২২ এপ্রিল

এদিকে, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের আদেশে আগামী ২৭ এপ্রিলের মধ্যে এ বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের গেজেট প্রকাশ করতে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে বলা হয়েছে।

জানা গেছে, আলিম পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাবৃত্তিপ্রাপ্ত ১৫০ জন শিক্ষার্থীকে প্রতি মাসে ৭৫০ টাকা এবং বার্ষিক এককালীন ১ হাজার ৮০০ টাকা দেয়া হবে। সাধারণ বৃত্তিপ্রাপ্ত আলিম পরীক্ষায় উত্তীর্ণ ৬০০ শিক্ষার্থীকে প্রতি মাসে ৩৫০ টাকা এবং বার্ষিক এককালীন ৭৫০ টাকা দেয়া হবে।

আরও পড়ুন: এইচএসসির ফলে বৃত্তি পেল সাড়ে ১০ হাজার শিক্ষার্থী

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের টাকা জিটুপি পদ্ধতিতে ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। বৃত্তির গেজেট প্রকাশের সাতদিনের মধ্যে অনলাইন সুবিধা সম্পন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর ভর্তিকৃত প্রতিষ্ঠানে জমা দিতে হবে।

‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
  • ০৮ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬
জাবি থেকে ইউরোপের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ইরাসমাস মুন্…
  • ০৮ আগস্ট ২০২৬
ছেলেকে নিয়ে রোনালদোর বড় ভবিষ্যদ্বাণী, ‘সে আমার চেয়েও বড় …
  • ০৮ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬