বেশিরভাগ কওমি থেকে জঙ্গি তৈরি হয়: আবদুল কাদের মির্জা (ভিডিও)

১২ এপ্রিল ২০২১, ১২:১৭ AM

© ফাইল ফটো

বাংলা নববর্ষে অপরাজনীতির লাগাম টেনে ধরতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাব আমরা। আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানাচ্ছি, নববর্ষে অপরাজনীতির লাগাম টেনে ধরুন। যারা সরকারি চাকরিতে দুর্নীতি করে তাদের বিচার করুন। দরকার হলে তাদের চাকরিচ্যুত করুন। রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে ঘণ্টাব্যাপী লাইভে এসে এসব কথা বলেন তিনি।

মেয়র আবদুল কাদের মির্জা বলেন, আমরা জামাতিদেরও (জামায়েত ইসলাম) দোষ দিই কিন্তু কাওমিদের থেকে ম্যাক্সিমাম জঙ্গি সৃষ্টি হয়। তারা টাকা চুক্তি করে ওয়াজ করে; কোরআন-হাদীসের কোথাও সেটি উল্লেখ নাই।

লকডাউন এখন আর কার্যকর হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে মানুষ লকডাউন মানছে না। লকডাউনে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে সব কার্যক্রম চালানো যেতে পারে। আজ স্কুলগুলো ছাত্রশূন্য হয়ে যাচ্ছে। হেফজখানা খোলা রাখার কারণে সব ছাত্র সেদিকে চলে যাচ্ছে।

কাদের মির্জা আরও বলেন, আমি সাহস করে সত্য কথা বলব। কোনোভাবেই আমার মুখ বন্ধ করতে পারবেন না। আমার জীবন চলে গেলেও সত্য কথা বলব।

‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
  • ০৮ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬
জাবি থেকে ইউরোপের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ইরাসমাস মুন্…
  • ০৮ আগস্ট ২০২৬
ছেলেকে নিয়ে রোনালদোর বড় ভবিষ্যদ্বাণী, ‘সে আমার চেয়েও বড় …
  • ০৮ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬