পেছাল কওমি মাদ্রাসার পরীক্ষা

৩০ মার্চ ২০২১, ১১:২৫ PM

© লোগো

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে কওমি মাদ্রাসার দাওরা পরীক্ষা তিনদিন পেছানো হয়েছে। পূর্ব নির্ধারিত ৩১ মার্চের পরিবর্তে এ পরীক্ষা শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। মঙ্গলবার (৩০ মার্চ) বেফাকের প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল কাশেম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‌সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড ও সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩ এপ্রিল শুরু হয়ে এ পরীক্ষা চলবে আগামী ১১ এপ্রিল পর্যন্ত।

তিনি আরও বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদের মাদ্রাসা বন্ধ আছে। তবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হবে। গ্রহণযোগ্য ওযরের কারণে যারা এ মুহূর্তে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, মাদ্রাসার প্রত্যয়ন সাপেক্ষে আল-হাইআতুল উলয়া তাদের জন্য পরবর্তীতে পরীক্ষার ব্যবস্থা করবে।

এর আগে গতকাল (সোমবার) কওমি মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাসহ ১৮ দফা নির্দেশনা দেয় সরকার। এতে ১৬ নম্বর নির্দেশনায় বলা আছে, সশরীরে উপস্থিত হতে হয় এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬