নতুন নির্দেশনায় বন্ধ হচ্ছে কওমি মাদ্রাসাও

২৯ মার্চ ২০২১, ০৫:৪৩ PM

© ফাইল ফটো

বর্তমানে দেশের কওমি মাদ্রাসা ছাড়া সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে করোনার সংক্রমণ পুনরায় বাড়তে থাকায় এবার কওমি মাদরাসাও বন্ধের নির্দেশ দিয়েছে সরকার।

করোনা প্রতিরোধে সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত ১৮ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনায় বলা হয়েছে, সব শিক্ষাপ্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

১৮ দফা নির্দেশনার বিষয়ে এদিন দুপুরে সচিবালয়ে ব্রিফিং করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। নতুন নির্দেশনায় কওমি মাদরাসাগুলো বন্ধ থাকবে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখানে উল্লেখ করে দিয়েছি, প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদরাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষার্থীরা আপাতত প্রতিষ্ঠানে আসবে না। তবে অনলাইনে ক্লাস চলবে।

তিনি বলেন, মাদরাসার কথা স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এখানে শুধু কওমি না, সব মাদরাসা, সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং কোচিং সেন্টার বন্ধ থাকবে। করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এখনি সংক্রমণ রোধ না করা গেলে সমস্যা হবে।

করোনা ইস্যুতে গত বছরের ১৮ মার্চ থেকে অন্য সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কিন্তু গত আগস্টে বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে কওমি মাদরাসায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমতি দেওয়া হয়।

জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬