দেড় হাজার মাদ্রাসাায় বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের নির্দেশ

১৯ মার্চ ২০২১, ০৫:৪৫ PM
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ তৈরি করতে সারাদেশের এক হাজার ৫০০ মাদ্রাসাকে নির্দেশ দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনা ছড়িয়ে দিতেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আহসান উল্লাহ।

মুক্তিযুদ্ধ কর্নারে মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল ও যুদ্ধের প্রামাণ্যচিত্র সংরক্ষিত থাকবে জানিয়ে তিনি বলেন, সেখান থেকে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শ, জীবনাচার, রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, দেশপ্রেমসহ সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে জানতে পারবে।

তিনি আরও বলেন, এই কর্নারের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। ফলে তারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো শিক্ষার্থী জঙ্গিবাদের দিকে ঝুঁকবে না।

উপাচার্য প্রত্যাশা করেন, শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সোনার বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

ইতিমধ্যে সারাদেশের মাদ্রাসাগুলোতে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬