কওমি নিয়মে চলবে দাওয়াতুল কুরআন মাদ্রাসা

০৬ নভেম্বর ২০২০, ০৯:৩২ PM

© টিডিসি ফটো

রাজধানী ঢাকায় হিজড়া জনগোষ্ঠীদের জন্য চালু হওয়া মাদ্রাসাটি ২০২০-সালে সরকার স্বীকৃত কওমি সিলেবাস অনুযায়ী মাদরাসাটি পরিচালিত হবে। প্রাথমিকভাবে ১০ জন শিক্ষকের সমন্বয়ে অনাবাসিক এই মাদরাসাটির যাত্রা শুরু হয়েছে।

জানা গেছে, মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে এই মাদরাসাটি চালু হয়েছে। এই মাদরাসায় পড়ালেখার জন্য হিজড়াদের কোনো খরচ লাগবে না। শুরুতে মাদরাসাটিতে তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের কোরআন শিক্ষা দেয়া হবে বলে জানিয়েছেন মাদরাসাটির শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মোহাম্মদ আব্দুল আজিজ হুসাইনী।

তিনি বলেছেন, মাদরাসায় নুরানি বিভাগ থেকে নিয়ে হেফজুল কোরআন, দাওরায়ে হাদিস থাকবে। গত বছর সরকার কওমি মাদরাসার যে সিলেবাসের (সনদ) স্বীকৃতি দিয়েছে, সেই সিলেবাস অনুসারে মাদরাসাটি পরিচালিত হবে।

পড়ুন: তৃতীয় লিঙ্গের প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনের কারিগর আজাদ

এদিকে আজ শুক্রবার রাজধানীর কামরাঙ্গিরচরের লোহার ব্রিজ এলাকার আনুষ্ঠানিকভাবে এ মাদ্রাসাটির উদ্বোধন করা হয়। হিজরা নেতা সোনালী বলেন, ছোটবেলা থেকে স্কুল কলেজে গেলে সহপাঠীরা হাস্যরস করতো। সবাই ভাল চোখে দেখতো না। আগে হিজরারা মারা গেলে কেউ জানাযা পড়াতে আসতো না। অবহেলা করতো সবাই। এ মাদ্রাসা প্রতিষ্ঠা হওয়ায় আমরা ইসলামের আলোতে আলোকিত হব।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আবদুর রহমান আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৫৭নং ওয়ার্ড কমিশনার সাইদুল ইসলাম মাদবর, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোস্তাক কামাল সরকার প্রমুখ।

মাদ্রাসাটির শিক্ষা ও প্রশিক্ষণ সচিব মোহাম্মদ আব্দুল আজিজ হুসাইনী বলেন, ঢাকার যাত্রাবাড়ী, বাড্ডা, কামরাঙ্গীর চর, সিলেটি বাজার- এমন কয়েকটা এলাকায় আমাদের ২০-২৫ জন করে শিক্ষার্থী আছে, যাদের আমরা আলাদা করে পড়াতাম। এই মাদ্রাসাটি উদ্বোধন হওয়ায় তাদের সবাইকে এখানে রেখে একসাথে পড়াতে পারবো।

জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬