৯ বছর বয়সে দাখিল পাস!

২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৪২ PM
জামালপুরের মেলান্দহতে এক ব্যক্তি মাত্র ৯ বছর বয়সে দাখিল পাস করেছেন বলে তার সনদে উল্লেখ রয়েছে

জামালপুরের মেলান্দহতে এক ব্যক্তি মাত্র ৯ বছর বয়সে দাখিল পাস করেছেন বলে তার সনদে উল্লেখ রয়েছে © ফাইল ফটো

নয় বছরে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ। কথাটি শুনতে অদ্ভুত মনে হলেও এমনটাই ঘটেছে জামালপুরের মেলান্দহতে। সংশ্লিষ্ট নির্বাচন অফিসে বয়স ঠিক করতে আসা এক ব্যক্তির দাখিল সার্টিফিকেটে এমন বয়স দৃষ্টি গোচর হয় সেখানকার নির্বাচন অফিসারের।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সেখানকার উপজেলা নির্বাচন অফিসার হোসাইন বেলাল তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানিয়েছেন। তবে তিনি পোস্টে ওই ব্যক্তির নাম উল্লেখ করেননি।

তিনি জানান, একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কার্ডের বয়স ঠিক করার জন্য আবেদন করেছেন। আবেদনের সমর্থনে তিনি দাখিল করেছেন একটি দাখিল সার্টিফিকেট।

হোসাইন বেলাল আরও জানান, ওই দাখিল সার্টিফিকেট থেকে জানা গেছে, নয় বছর তিন মাস বয়সে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আবেদনকারী ওই ব্যক্তি।

আবেদনকারী ওই ব্যক্তিকে তার সার্টিফিকেট সম্পর্কে প্রশ্ন করলে নির্বাচন অফিসারকে তিনি জানান, ‘জানি না এটা কীভাবে সম্ভব। মাদরাসা কর্তৃপক্ষ তা জানে।’

উল্লেখ্য, আবেদনকারী ওই ব্যক্তি ১৯৭১ সালে দাখিল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

বিশ্ব প্রেমিক দিবস আজ
  • ০৩ অক্টোবর ২০২৬
সন্তান লাভে শুক্রাণু দান করা সেই নারীর সঙ্গে সম্পর্ক ছিন্ন …
  • ০৩ অক্টোবর ২০২৬
সমস্যা চিহ্নিত করে প্রকল্প দিলে গবেষণায় অর্থায়ন করবে ইউজিসি
  • ০৩ অক্টোবর ২০২৬
জাবিপ্রবিতে চালু হচ্ছে এআই ও রোবটিক্সসহ ৩ নতুন বিভাগ, ইন্টা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিকাশ নিয়োগ দেবে নেটওয়ার্ক অপারেশনস বিভাগে, আবেদন ১২ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেস্ট, ভর্তি ফিতে ৭৫%…
  • ০৩ অক্টোবর ২০২৬