আজ থেকে হাটহাজারী মাদ্রাসা চালুর ঘোষণা

১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:২৯ PM

© ফাইল ফটো

স্বাস্থ্যসম্মত পরিবেশে আজ রবিবার থেকে চট্টগ্রামের দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানোর ঘোষণা দেয়া হয়েছে। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের করোনাকালীন সব শর্ত মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে রবিবার থেকে মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম চলবে। শুরা কমিটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

শুরা কমিটির বরাতে বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ করোনাকালীন শর্ত ভঙ্গের অজুহাত দেখিয়ে শুধুমাত্র দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসা বন্ধের যে সিদ্ধান্ত দিয়েছে, তাতে হাজারো ছাত্রের ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অতিসত্ত্বর এ ঘোষণা প্রত্যাহার করা হোক।

মাদ্রাসার শুরা কমিটির সদস্য মোহাম্মদ সালাহউদ্দিন নানুপুরী বলেন, হঠাৎ করে মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। অনেকের পরীক্ষা চলছে। মাদ্রাসা বন্ধ করলে পরীক্ষাটা আর হবে না। আমরা চাই, পরীক্ষা শেষ হোক। আর মাদ্রাসা বন্ধ করলে ছেলেরা পড়ালেখা করবে না। তখন আবারো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তাদের লেখাপড়ায় ব্যস্ত রাখার জন্য ক্লাসও চলবে। শিক্ষা মন্ত্রণালয়কে আমরা বলেছি, তারা যেন তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়।

এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক আদেশে এ মাদ্রাসা বন্ধের কথা বলা হয়। মাদ্রাসা-২ শাখার সহকারী সচিব সৈয়দ আসগর আলীর সই করা এক আদেশে বলা হয়, কওমি মাদ্রাসাগুলোর কিতাব বিভাগের কার্যক্রম শুরু ও পরীক্ষা নেয়ার জন্য কিছু শর্তসাপেক্ষে খোলা রাখার অনুমতি দেয়া হয়েছিল। আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ায় হাটহাজারী মাদ্রাসাটি পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত বন্ধ করা হলো।

মন বসে না পড়ার টেবিলে, চলে যায় ফেসবুকে—বশ করার উপায় কী?
  • ০৩ অক্টোবর ২০২৬
বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, গর্ভপাতের অভিযোগ ইবি শিক্ষা…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬