কওমি মাদ্রাসা খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ

২৫ আগস্ট ২০২০, ১২:৪৭ AM

© সংগৃহীত

কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়ায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। আজ সোমবার (২৪ আগস্ট) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার সভায় বক্তব্যের সময় তিনি কওমি মাদ্রাসা খুলে দেওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

মজলিসে আমেলার সভায় মুফতি ফয়জুল করীম শায়খে চরমোনাই দেশের সার্বিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেছেন, দেশের সম্পদ লুটেপুটে খেতেই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতির দুই হাজার কোটি টাকা পাচার তার প্রকৃষ্ট উদাহরণ।

তিনি বলেন, সরকারের সবগুলো সেক্টর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। অপরদিকে সরকার দলীয় নেতাকর্মীরা দেশের সম্পদ লুটেপুটে খাচ্ছে। এই লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষায় দেশপ্রেমিক শক্তিগুলোকে এগিয়ে আসতে হবে।

সভায় উপস্থিত ছিলেন মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, আলহাজ খন্দকার গোলাম মাওলা, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আশরাফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমাদ আবদুল কাইয়ূুম প্রমুখ। সভায় দেশের চলমান পরিস্থিতি পর্যালোচনা করে বেশকিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রাথমিকের কারিকুলামে যুক্ত হচ্ছে ‘সায়েন্স টয়’
  • ০৯ আগস্ট ২০২৬
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, মুক্তিযোদ্ধাসহ আহত ৪
  • ০৯ আগস্ট ২০২৬
সৌদি আরবের আরামকো রিফাইনারিতে ড্রোন হামলার দাবি হুতিদের
  • ০৯ আগস্ট ২০২৬
চাঁদপুরের সিভিল সার্জনকে বদলির নির্দেশের দুই ঘণ্টা পর সিদ্ধ…
  • ০৯ আগস্ট ২০২৬
রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে ৩৭ পদে চাকরি, আবেদন ৭ স…
  • ০৯ আগস্ট ২০২৬
জবি ভর্তি আবেদনে জিপিএ যোগ্যতা কমল
  • ০৯ আগস্ট ২০২৬