নিখোঁজের দুইদিন পর মিললো মাদ্রাসা ছাত্রের লাশ!

১৬ জুলাই ২০২০, ০৩:৫৬ PM

© সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদী থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর রাতুল মিয়া (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ফতুল্লার বক্তাবলীর ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রাতুল কেরানীগঞ্জের চররোহিতপুর এলাকার ট্রাকচালক সোহেল মিয়ার ছেলে। স্থানীয় মাদরাসায় লেখাপড়া করতো সে।

ফতুল্লার বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল মোরশেদ বলেন, ১৪ জুলাই সকালে কালিগঙ্গা নদীতে গোসল করতে নামে রাতুল। তখন স্রোতে ভেসে যায় সে। স্থানীয় জেলে ও ডুবুরি দিয়ে খোঁজাখুঁজি করেও রাতুলের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় জানতে বিভিন্ন স্থানে সংবাদ পাঠানো হয়। পরে ছেলের মরদেহ শনাক্ত করেন রাতুলের বাবা।

ট্যাগ: লাশ
সালমান মুক্তাদিরের শ্বশুরের আরেক প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান
  • ০৩ অক্টোবর ২০২৬
র‌্যাংকিংয়ে ৫০০’র মধ্যে থাকা বিশ্ববিদ্যালয়কে শাখা খোলার অনু…
  • ০৩ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৩ অক্টোবর ২০২৬
২০২৬ সালের এসএসসি বোর্ড বৃত্তির ফল প্রকাশ
  • ০৩ অক্টোবর ২০২৬
যবিপ্রবির হলে গোসলের সিরিয়াল নিয়ে সহপাঠীকে থাপ্পড়, ফাটল কান…
  • ০৩ অক্টোবর ২০২৬
আবাসিক হলে গোসলের ভিডিও ধারণের সময় বিউপি ছাত্র আটক
  • ০৩ অক্টোবর ২০২৬