২ শিক্ষক গ্রেপ্তার

‘ধর্ষণের পর’ মাদ্রাসাছাত্রের মৃত্যু

২৭ ডিসেম্বর ২০১৯, ০৮:১৩ PM

© ফাইল ফটো

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ‘ধর্ষণের পর’ মাদ্রাসাছাত্রের মৃত্যুর ঘটনায় তার দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফ্ফার বিষয়টি জানিয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন চরভদ্রাসন উপজেলার আব্দুল সিকদারের ডাঙ্গী এলাকার জামিয়া ইসলামিয়া মারকাজুল উলুম মাদ্রাসার শিক্ষক মোতাসিন বিল্লা (২৪) ও আসাদুজ্জামান মিয়া (৩০)।

নিহত আব্দুর রহমান (৮) ওই মাদ্রাসার মক্তব শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বুধবার সকাল ৮টার দিকে তাকে অসুস্থ অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের চিকিৎসক ওয়াহিদুজ্জামান তখন বলেছিলেন, তার শরীরে প্রাথমিকভাবে যৌন নিপীড়নের আলামত পাওয়া গেছে।

এ ঘটনায় রহমানের বাবা আব্দুস সোবাহান বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ধর্ষণসহ হত্যার অভিযোগে মামলা করেন চরভদ্রাসন থানায়।

চরভদ্রাসন থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গফ্ফার বলেন, সন্দেহভাজন দুই শিক্ষককে গ্রেপ্তার করে ফরিদুপরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে রোববার আদালতে আবেদন করা হবে।

শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভাইরাল দাঁড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী
  • ১০ আগস্ট ২০২৬
ফুটবলে বেজোসের বড় পদক্ষেপ, লিভারপুলের এক-তৃতীয়াংশ কিনতে এগি…
  • ১০ আগস্ট ২০২৬
ছেলেকে খুঁজতে এসে বাবাকে গুলি, লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগল মায়ের …
  • ১০ আগস্ট ২০২৬