এক মাস ধরে নিখোঁজ মাদ্রাসা শিক্ষকের সন্ধান চায় পরিবার

১৪ নভেম্বর ২০১৯, ০৮:৪৯ PM

© টিডিসি ফটো

রাজধানী শ্যামলীর আদাবর মাদ্রাসাতুল কুরআনিল কারীম মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আতীক উল্লাহ দীর্ঘ এক মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মাদ্রাসা শিক্ষকের সন্ধান চায় তার পরিবার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আতীকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ আতীক উল্লার ছোট ভাই এমদাদ উল্লাহ। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে বাড্ডায় যাওয়ার উদ্দেশে রওয়ানা হন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে নিকট আত্মীয় স্বজন ও পরিচিত জায়গায় খোঁজ-খবর নিয়ে না পেয়ে ৫ অক্টোবর আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

এসময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে নিখোঁজ মাওলানা আতীক উল্লার সন্ধানে সহযোগিতা কামনা করেন পরিবারের সদস্যরা। দীর্ঘ ১২ বছর যাবত ওই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন আতীক উল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন আয়েজ বিল্লাহ, আমাতুর রউফ, আমাতুর রহমান, বৃদ্ধা মা মনছুরা তাহের, বড় ছাই নেয়াজ উল্লাহ রিপন।

জাতীয় সংসদের অধিবেশন ডাকলেন রাষ্ট্রপতি 
  • ১১ আগস্ট ২০২৬
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত ১৬৪, ধ্বংসস্তূপে চলছে উদ্ধার অভিযান
  • ১১ আগস্ট ২০২৬
'র' প্রধানের ঢাকা সফর নিয়ে স্পেকুলেশনের কিছু নেই: প্রধানমন্…
  • ১১ আগস্ট ২০২৬
বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা নদীর পানি, অব্য…
  • ১১ আগস্ট ২০২৬
মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বৃদ্ধকে কুপিয়ে জখম
  • ১১ আগস্ট ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি কারিগরি শিক্ষা অধিদপ্তরে, পদ ১৯৭, আবেদন …
  • ১১ আগস্ট ২০২৬