মাদ্রাসা শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশ কবে, যা বলছে অধিদপ্তর

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ PM
বদলি প্রত্যাশী শিক্ষকদের দীর্ঘলাইন ও বাংলাদেশ সরকারের লোগো

বদলি প্রত্যাশী শিক্ষকদের দীর্ঘলাইন ও বাংলাদেশ সরকারের লোগো © টিডিসি সম্পাদিত

বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সংখ্যা ৮ হাজার ছাড়িয়েছে। তবে শিক্ষকদের বদলির চূড়ান্ত আদেশের বিষয়ে জানিয়েছেন অধিদপ্তরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘মাদ্রাসা শিক্ষকদের বদলি সংক্রান্ত বিষয় নিয়ে একটি রিপোর্ট তৈরি করা হচ্ছে। আগামী ১৫-২০ দিনের মধ্যে রিপোর্টটি তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হবে। এরপর রিপোর্টটি দেখে বদলি আদেশ জারি করবে মন্ত্রণালয়।’

জানা গেছে, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়ায় প্রায় ৪২ হাজার শূন্য পদ প্রকাশ করা হয়। গত ৩০ আগস্ট থেকে বেসরকারি মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন শুরু হয়ে চলে ৬ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। 

এদিকে গত ৬ সেপ্টেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বদলি প্রত্যাশী যেসব শিক্ষক নির্ধারিত সময়ের মধ্যে ম্যানুয়ালি (হার্ডকপি) বদলির আবেদন করেছেন তাদের প্রত্যেককে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের স্কলবারে প্রদর্শিত লিংকে আগামী ১০ সেপ্টেম্বর বিকেল ৩টার মধ্যে আবশ্যিকভাবে গুগল ফরম পূরণ করতে হবে। তবে ইতিমধ্যে যেসব শিক্ষক গুগল ফরম পূরণ করেছেন তাদের পুনরায় পূরণ করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘স্বয়ংক্রিয় সফটওয়্যারভিত্তিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা)-এর এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা, ২০২৬’-এর ৩.১৯ ধারা অনুযায়ী, সফটওয়্যারভিত্তিক বদলি ব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে ম্যানুয়াল পদ্ধতিতে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬