মাদ্রাসার ১৬ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অধিদপ্তরের, দেখুন তালিকা

৩০ আগস্ট ২০২৬, ০৫:৩৬ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

অতিরিক্ত বেতন-ভাতা উত্তোলন করায় মাদ্রাসার ১৬ শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। রবিবার (৩০ আগস্ট) অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর ১১.৫ অনুচ্ছেদ অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক/কর্মচারীগণ এমপিওভুক্তির তারিখ হতে ১০ (দশ) বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন এবং পরবর্তী ৬ বছর সন্তোষজনক চাকরি পূর্ণ করলে একইভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রাপ্য হবেন। তবে, এই অনুচ্ছেদে ইবতেদায়ি প্রধান পদের জন্য উচ্চতর গ্রেড/বি.এড. স্কেল প্রদানের কোনো বিধান নেই।

এতে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর পরিশিষ্ট 'ঘ'-এর ক্রমিক নং ৩৯
অনুযায়ী ইবতেদায়ি প্রধান পদের বেতন গ্রেড ১১ নির্ধারিত রয়েছে। মেমিস সেলের তথ্য পর্যালোচনায় দেখা যায় যে, বিভিন্ন সময়ে ১৬  জন ইবতেদায়ি প্রধান উচ্চতর গ্রেড/বি.এড. স্কেল প্রাপ্তির লক্ষ্যে মেমিস সফটওয়্যারের মাধ্যমে আবেদন করে ১০ গ্রেড প্রাপ্ত হয়েছেন। এর ফলে সংশ্লিষ্ট ইবতেদায়ি প্রধানগণের বেতন-ভাতা অধিক হারে উত্তোলিত হয়েছে।

এতে আরও বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬-এর ১১.৫ অনুচ্ছেদে ইবতেদায়ি প্রধান পদের জন্য উচ্চতর গ্রেড/বি.এড. স্কেল প্রদানের কোনো বিধান না থাকায় সংশ্লিষ্ট ১৬ (ষোল) জন ইবতেদায়ি প্রধানের এমপিওশিটে বিদ্যমান বেতন কোড ১০- এর পরিবর্তে বিধি অনুযায়ী পূর্বের বেতন কোড ১১ নির্দেশক্রমে জুলাই মাসের এমপিওশিটে পুনর্বহাল করা হয়েছে। বেতন কোড সংশোধনের কারণে অতিরিক্ত উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে ফেরত প্রদানপূর্বক এ অধিদপ্তরকে অবহিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হলো। অন্যথায়, তাদের বিরুদ্ধে (PDR আইন)-এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

১৬ শিক্ষকের তালিকা দেখুন এখানে

‘ইন্টেরিম ১ দিন বা ৭ দিনে পেরেছে, আমাদের ৬ মাস অলরেডি চলে গ…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদ…
  • ৩০ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁও-১সহ ১১ সংসদীয় আসনের সীমানা পুর্নঃনির্ধারণ করল ইসি
  • ৩০ আগস্ট ২০২৬
অনিবন্ধিত ৩৩ হাজার ৬১৪ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধ…
  • ৩০ আগস্ট ২০২৬
মেসির জাদুতে মুগ্ধ মায়ামি কোচ
  • ৩০ আগস্ট ২০২৬
নতুন করে স্থাপন ও পাঠদানের অনুমোদন পাচ্ছে ১১ শিক্ষাপ্রতিষ্…
  • ৩০ আগস্ট ২০২৬