প্রশিক্ষণে অংশ না নিলে মাদ্রাসা শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা

০৬ জুলাই ২০২৬, ০২:৪১ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © টিডিসি সম্পাদিত

মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষে আয়োজিত বিভিন্ন প্রশিক্ষণে অংশ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। প্রশিক্ষণের জন্য মনোনীত শিক্ষক এতে অংশ না নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সোমবার (৬ জুলাই) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা) মো. রুবেল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিএমটিটিআই) ও সরকারের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে। এসব প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তালিকা প্রস্তুতপূর্বক প্রশিক্ষণার্থী মনোনয়ন প্রদান করা হয়ে থাকে।

এতে আরও বলা হয়, প্রশিক্ষণে যে সব শিক্ষকদের মনোনয়ন প্রদান করা হবে তাদেরকে আবশ্যিকভাবে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট শিক্ষক ও মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাজিরা খাতা নিয়ে বিরোধ, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারকে মারধরে…
  • ০৪ নভেম্বর ২০২৬
সমবায় ব্যাংকের নতুন চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী: ত্যাগ ও স…
  • ০৪ নভেম্বর ২০২৬
মিশিগান থেকে প্রথম মুসলিম সিনেটর আবদুল এল সাঈদ, যুক্তরাষ্ট্…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিসিএসের ফল জালিয়াতি করতে চুক্তিভিত্তিক দলীয় ‘সিস্টেম অ্যাড…
  • ০৪ নভেম্বর ২০২৬
কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ পেছাল রাবি
  • ০৪ নভেম্বর ২০২৬
মানহীন মেডিকেল কলেজ কাউকে করতে দেওয়া হবে না
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950