প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল মাদ্রাসা বোর্ড

১৮ জুন ২০২৬, ০৭:৫১ PM , আপডেট: ১৮ জুন ২০২৬, ০৭:৫৮ PM
মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানপ্রধান ও আলিম শ্রেণির শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস.এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে নির্দেশনাটি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসা প্রধান ও শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আলিম (পরীক্ষা-২০২৬) শ্রেণিতে রেজিস্ট্রেশনকৃত নিয়মিত শিক্ষার্থীগণ আগামী ১ জুলাইয়ের মধ্যে বিভাগ/বিষয়/ছবি পরিবর্তনের জন্য আবেদন সরাসরি বোর্ডে গ্রহণ করা হবে। নির্দিষ্ট তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগ পরিবর্তনের জন্য সাধাণ বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৪৪৫ টাকা। ৪র্থ বিষয় পরিবর্তনে ৫০০ টাকা। এ ছাড়া ছবি পরিবর্তন বা সংযোজনের জন্য ৬০০ টাকা বোর্ডকে দিতে হবে। মাদ্রাসার প্যাডে আবেদনের সময় আলিম, দাখিলের মূল রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
  • ১৭ অক্টোবর ২০২৬
মুচলেকা দিয়ে যে শর্তে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে
  • ১৭ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
  • ১৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে অনলাইন প্রতারণা চক্রের আরও ৩ সদস্য গ্রেপ্তার
  • ১৭ অক্টোবর ২০২৬