মাদ্রাসা শিক্ষকদের বদলি কার্যক্রমের সফটওয়্যারের বিষয়ে যা জানা গেল

১৭ জুন ২০২৬, ০৬:২৪ PM
রাজধানীর একটি মাদ্রাসার শিক্ষকদের কমনরুম

রাজধানীর একটি মাদ্রাসার শিক্ষকদের কমনরুম © সংগৃহীত

‘স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (মাদ্রাসা) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬’ শীর্ষক নীতিমালার আওতায় শিক্ষক বদলির পুরো কার্যক্রম অনলাইনে ও সফটওয়্যারভিত্তিক পদ্ধতিতে সম্পন্ন হবে। তবে এখনো শুরুই হয়নি সফটওয়্যার তৈরির কাজ, চলছে প্রাথমিক পর্যায়ের কার্যক্রম। 

নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা দ্য ডেইল ক্যাম্পাসকে বলেন, আজ রিকুয়ারমেন্ট দিয়ে বিটিসিএলে একটি চিঠি পাঠানো হয়েছে, তারপর সফটওয়্যার তৈরি হবে। নতুন করে সফটওয়্যার তৈরি না হলে, মেমিসের সঙ্গে মডিউল করে বদলি কার্যক্রম শুরুর জন্য শিক্ষকদের কাছ থেকে তথ্য নেওয়া হবে। 

তিনি বলেন, ‘সফটওয়্যার তৈরির বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে, টেন্ডারসহ নানা বিষয় বাকি রয়েছে, বলা চলে একটি দীর্ঘমেয়াদি প্রসেস। বিটিসিএল সফটওয়্যার তৈরি না করলে, অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে। সবমিলিয়ে আমরা কাজ করছি।

জানা গেছে, গত ৩ জুন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি ব্যবস্থা চালু করতে নতুন নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। 

নীতিমালা অনুযায়ী, প্রথম যোগদানের পর কমপক্ষে দুই বছর চাকরি সম্পন্ন না হলে কোনো শিক্ষক বদলির আবেদন করতে পারবেন না। একই ভাবে একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর পুনরায় বদলির আবেদন করতে হলেও কমপক্ষে দুই বছর কর্মরত থাকতে হবে। একজন শিক্ষক তার পুরো চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন।

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আব…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১৩ কারিগরি কলেজে চালু হলো এইচএসসি ভোকেশনাল, দেখুন তালিকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুক ব্যবহারে শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে: শিক্ষামন…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা বাড়ছে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে বিএনপির সমাবেশস্থলের কাছে ৩টি টাইম বোমা বিস্ফোরণ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাস ধরে বন্ধ যবিপ্রবির প্রধান সড়কের উন্নয়নকাজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9