বিক্রির জন্য নেওয়ার সময় পিকআপ ভর্তি সরকারি বই জব্দ

১৪ জুন ২০২৬, ০৯:৪৪ PM , আপডেট: ১৪ জুন ২০২৬, ০৯:৪৬ PM
বইগুলো বিক্রির জন্য বস্তাবন্দি করে পিকআপ ভর্তি করা হয়

বইগুলো বিক্রির জন্য বস্তাবন্দি করে পিকআপ ভর্তি করা হয় © টিডিসি সম্পাদিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর ফুলকুড়ি বালিকা দাখিল মাদ্রাসা থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরকার থেকে দেওয়া এক পিকআপ বই জব্দ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। রবিবার (১৪ জুন) সকাল ১০টার দিকে বইগুলো বিক্রির জন্য বস্তাবন্দি করে পিকআপ ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম। তিনি জানান, পিকআপে ২০২৫ সালের সরকারিভাবে বিনামূল্যে বিতরণের বইও পাওয়া গেছে। 

স্থানীয়রা জানান, ফুলকুড়ি বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইউনুছ আলী মাধ্যমিক শিক্ষা অফিসে প্রয়োজনের তুলনায় প্রায় তিনগুণ চাহিদা বাড়িয়ে সরকারি বই সংগ্রহ করে থাকেন। নতুন বইগুলো তিনি খোলা বাজারে কেজি দরে বিক্রি করে থাকেন। রবিবার সকাল ১০টার দিকে একটি পিকআপে ২০২৫ সালে বই ভর্তি করে অন্যত্র নেওয়ার সময় এলাকাবাসী পিকআপটি আটক করে। পরে থানা থেকে পুলিশ এসে পিকআপটি জব্দ করে নিয়ে যায়। 

মাদ্রাসা সুপার মাওলানা ইউনুছ আলী বই বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন, তিন বছরের পুরাতন বই বিক্রি করে দেওয়া হয়েছিল। পিকআপ ভর্তি করে বইগুলো মাদ্রাসা থেকে অন্যত্র সরানোর সময় এলাকাবাসী আটক করে প্রশাসনকে জানায়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম জানান, মাদ্রাসা থেকে পিকআপ ভর্তি করে বিক্রি করা বইগুলোর মধ্যে ২০২৫ সালের বিভিন্ন শ্রেণির বই রয়েছে। পিকআপ ভর্তি বই জব্দ করা হয়েছে। কাউকে আটক করা হয়নি। বিক্রি নিষিদ্ধ বই বিক্রির সাথে মাদ্রাসার সুপার জড়িত রয়েছেন। বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মিটিং চলছে। পরে বিস্তারিত জানানো হবে। 

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মুনসর আলী মোবাইলে জানান, সরকারি বই আটকের বিষয়টি তার জানা নেই।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬