জানিয়েছে পুলিশ

বজ্রপাতে নয়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাদ্রাসা ছাত্রী তানজিনা

২৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ PM
তানজিনা আক্তার

তানজিনা আক্তার © সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে মাদরাসা শিক্ষার্থী তানজিনা আক্তারের (১৭) মৃত্যু বজ্রপাতে নয়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান।

চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে যাই। সেখানে বজ্রপাতে মৃত্যুর কোনো আলামত পাওয়া যায়নি। প্রাথমিকভাবে গলায় ফাঁস দিয়ে মৃত্যুর বিষয়টি জানা গেছে। 

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, নিহত তানজিনা ওই এলাকার শেখ মুজাম সেন্টুর মেয়ে এবং স্থানীয় ইসমাইলিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। গত বছর দাখিল পরীক্ষায় পুরো সুবর্ণচর উপজেলা থেকে মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন, তাদের মধ্যে তানজিনা একজন।

স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক লজ্জা এবং ময়নাতদন্তের আশঙ্কায় পরিবারের সদস্যরা প্রথমে মৃত্যুর প্রকৃত কারণ গোপন করেন। তারা দাবি করেন, ঘটনার সময় তানজিনা নিজ ঘরে ছিলেন। এ সময় বাড়ির পাশে বজ্রপাত হলে তীব্র শব্দে আতঙ্কিত হয়ে তিনি স্ট্রোক করে মারা যান।

এর আগে একইদিন সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চরআমানউল্যাহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬