তালিকা প্রস্তুত, যে কোনো সময় ঘোষণা এমপিওভুক্তির

২৯ জুন ২০১৯, ০৭:২১ PM

© সংগৃহীত

যেকোনো মুহূর্তে এমপিও পেতে যাচ্ছেন এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক। প্রস্তাবিত বাজেট অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্তির জন্য শিক্ষকদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য জানান।

উপ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমরা প্রস্তাবনা পাঠিয়েছিলাম। তিনি তা অনুমোদন করেছেন। ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিওভুক্ত করতে হলে অনেক টাকা প্রয়োজন। তিনি জানান, এখন আমরা তালিকাভুক্তকরণের কাজ শিগগির শুরু করে দেব।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মে মাসের শুরুতে শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে ইবতেদায়ী মাদ্রাসার এমপিওভুক্তির প্রস্তাবনার সারাংশ তৈরি করে অনুমোদনের জন্য শিক্ষামন্ত্রীর কাছে পাঠানো হয়। পরে গত ৯ মে প্রস্তাবনার সারাংশ প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। গত ১২ জুন প্রধানমন্ত্রী এতে অনুমোদন দেন।

অনুমোদিত প্রস্তাবনা অনুযায়ী, এমপিওভুক্তির পর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রধান শিক্ষক মাসে ১৪ হাজার টাকা বেতন পাবেন। এছাড়া বৈশাখী ভাতা বাবদ ২৫০০ টাকা ও উৎসব ভাতা ৬২৫০ টাকা পাবেন।

এছাড়া জুনিয়র শিক্ষক, মৌলভী এবং কারিরা মাসে বেতন হিসেবে পাবেন ১০ হাজার ৮০০ টাকা। সঙ্গে ঘর ভাড়া ও চিকিৎসা ভাতা হিসেবে পাবেন ১৫০০ টাকা।এছাড়া বৈশাখী ভাতা ১৮৬০ ও উৎসব ভাতা ৪৬৫০ টাকা পাবেন।

বর্তমানে সারাদেশে তালিকাভুক্ত ৪হাজার ৩ শ ১২টি মাদ্রাসার মধ্যে ১ হাজার ৫শ ১৮টি মাদ্রাসার শিক্ষক অল্প পরিমানে সরকারি ভাতা পান। প্রধান শিক্ষকরা মাসে পান ২ হাজার ৫০০ টাকা ও জুনিয়র শিক্ষকদের বেতন ২ হাজার ৩শ টাকা। তালিকাভুক্ত মাদরাসার বাইরে থাকা ২ হাজার ৭শ ৯৩টি মাদরাসা সরকার থেকে কোন ধরণের ভাতা পায় না।

জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬