মাদ্রাসা বাঁচাতে রাস্তায় ৭০০ শিক্ষার্থী

২৯ জুন ২০১৯, ০৩:২৪ PM

© সংগৃহীত

ভূমিদস্যুর কবল থেকে নিজেদের মাদ্রাসার জায়গার দখল ঠেকাতে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনারগাঁও গ্রামে খাড়েরা সোনারগাঁও জিলানিয়া আলিম মাদ্রাসার প্রায় ৭ শতাধিক শিক্ষার্থী তাদের মাদরাসার জায়গা রক্ষার্থে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। এতে মাদ্রাসার শিক্ষকরাও অংশ নেন।

মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি খাড়েরা বাজারের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু আব্দুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ নুরুল ইসলাম খান, ইউপি সদস্য এরশাদুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুর রউফ ও শিক্ষার্থীদের পক্ষে মো. সাইদুর রহমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৫৮ সালে সোনারগাঁও গ্রামের ভূইয়া বাড়ির তিন ব্যক্তি ৭৫ শতক জায়গা এই মাদ্রাসাকে দান করেন। এই জায়গা ঘেঁষেই একই গ্রামের আব্দুর রহিমের বাড়ি। তিনি বাড়ি সংলগ্ন প্রায় ৬ শতক জায়গা জোরপূর্বক দখলে নিতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে তিনি মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করেছেন। মাদ্রাসার নামে একটি বহুতল একাডেমিক ভবন বরাদ্দ হলেও জায়গা জটিলতার কারণে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাচ্ছে না। এ অবস্থায় ভূমিদস্যু আব্দুর রহিমের কবল থেকে মাদ্রাসার জায়গা রক্ষা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তারা।

তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করছি’—বিএনপি নেতার ফোনালাপ ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
মিনি তেল পাম্পসহ চার দোকানে আগুন, ক্ষতি ৩১ লাখ টাকা
  • ১২ আগস্ট ২০২৬
বোবায় ধরা কী, কেন হয়, কীভাবে পরিত্রাণ পাবেন
  • ১২ আগস্ট ২০২৬
বোমারু মামুনকে ধরতে সাভারে ভবন ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী…
  • ১২ আগস্ট ২০২৬