ধানক্ষেত থেকে মাদ্রাসার শিক্ষার্থীর লাশ উদ্ধার, আটক ৩

০৮ মার্চ ২০১৯, ০৮:৫৩ PM

© সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের উজলহাটি গ্রামে ধানক্ষেত থেকে হাফেজিয়া মাদ্রাসা শিক্ষার্থী সোহানূর রহমান সোহানের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্থানীয় হাবিবুর রহমান, শফিকুল ইসলাম ও বিল্লাল হোসেন নামে তিন যুবককে আটক করে। নিহত সোহান উজলহাটি গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উজলহাটি গ্রামের দিনমজুর আব্দুল কাদেরের ছেলে সোহানুর রহমান ময়মনসিংহ কাঁচারীঘাট হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। ২দিন আগে সোহান বাড়ীতে আসে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাড়ীর কাছপ নতুন নির্মাণ হওয়া মসজিদের টাইলস নামানোর কাজ করে। খিচুড়ি রান্নার পর সোহানসহ আরো ৪ জনকে মসজিদে পাওয়া যায়নি বলে জানান এলাকাবাসী।

শুক্রবার সকালে মসজিদ থেকে ২শ গজ দূরে ধানক্ষেতে সোহানের লাশ পায় এলাকাবাসী। লাশের গাঁয়ে কাঁদা মাখানো ছিল। পুলিশের ধারনা অন্যত্র হত্যা করে মসজিদের কাছে ধানক্ষেতে লাশটি ফেলে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।

তবে, ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কবিরুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩জনকে আটক করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরি, আবেদন ১০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১২ আগস্ট ২০২৬
৮০ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশকে চিঠি
  • ১২ আগস্ট ২০২৬
কলেজে ক্লাস শুরু হতে পারে ১২ নভেম্বর
  • ১২ আগস্ট ২০২৬
খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬