চাঁদা না দেওয়ায় মাদ্রাসা শিক্ষককে লাঞ্ছনা

০৮ মে ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৮ PM
অসুস্থ হয়ে পড়েন মাদ্রাসা সুপার

অসুস্থ হয়ে পড়েন মাদ্রাসা সুপার © সংগৃহীত

চাঁদা না দেওয়ায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার শহীদুর রহমানকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী মো. আবু রায়হান মিয়াসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আজ বৃহস্পতিবার (৮ মে) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ। এর আগে বুধবার (৭ মে) রাতে মাদ্রাসা সুপার থানায় এই অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ মে দুপুর ১টার দিকে অফিস সহকারী রায়হান মিয়ার নেতৃত্বে ১৫/১৬ জনের একটি দল বেআইনিভাবে মাদ্রাসা চত্বরে প্রবেশ করে সুপারের কক্ষে ঢুকে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং সুপারের মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে হুমকি-ধামকি দেয়। পরে সুপার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশ সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন। 

অভিযুক্তরা হলেন, মোফাকখারুল ইসলাম মঞ্জু, নুরুল আলম, রফিকুল ইসলাম রাজা, জিয়াউর রহমান, জয়নাল আবেদীন, মুনসুর আলী ও আইয়ুব আলী।

বজরা কঞ্চিবাড়ী মজিদিয়া দাখিল মাদ্রাসার সুপার শহীদুর রহমান বলেন, ‘আমি ২০২০ সালের নভেম্বর মাসে সুপার হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকেই অভিযুক্তরা নানা সময়ে প্রকাশ্যে ও গোপনে চাঁদা দাবি করে আসছিলেন। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমার বিরুদ্ধে ভিত্তিহীন নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলে এবং একপর্যায়ে আমাকে লাঞ্ছনা করে।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মাদ্রাসা সুপারের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9