অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারীরা হবেন দাখিল-আলিম পর্যায়ের মাদ্রাসা কমিটির সভাপতি

০৪ মে ২০২৫, ০৬:২২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০৮ PM
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড © ফাইল ফটো

দাখিল-আলিম পর্যায়ের মাদ্রাসার এডহক কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে লাগবে অনার্স ও মাস্টার্স পাশ। সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুছ ছাত্তার মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০০৯ (২০১২ পর্যন্ত সংশোধিত) এর আওতাধীন সব বেসরকারি মাদ্রাসায় প্রবিধান ৩৯ অনুযায়ী এডহক কমিটি গঠনপূর্বক উক্ত এডহক কমিটির সভাপতি ও গভর্নিং বডির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে নির্দেশনা প্রদান দেয়া হলো।

আরও পড়ুন: ‘আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থা মূল থেকে ধ্বংস করে দেয়া হয়েছে’

নির্দেশনা হলো-এডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা আলিম পর্যায়ের মাদ্রাসার ক্ষেত্রে কামিল বা স্নাতকোত্তর এবং দাখিল পর্যায়ের মাদ্রাসার ক্ষেত্রে ফাযিল/স্নাতক পাশ হতে হবে। 

এ ছাড়াও বিদ্যমান পরিস্থিতিতে উপরিউক্ত নির্দেশনা যথাযথ বাস্তবায়ন করতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ/সুপার ও পরিচালনা কমিটিকে অনুরোধ করা হলো।

চাকরির প্রলোভনে টাকা নেওয়া, শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ হা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9