সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করার দাবি

২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৩৬ PM

© ফাইল ছবি

সংযুক্ত ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ফোরাম। রবিবার (২০ এপ্রিল) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর আবেদন করে এ দাবি জানায় সংগঠনটি। 

বাংলাদেশ সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরামের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক শাহীন শিকদার স্বাক্ষরিত আবেদনে বলা হয়, সংযুক্ত ও স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষকরা প্রাইমারির সমমান হয়েও দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হচ্ছে। ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার একজন শিক্ষক অনুদান পান মাত্র ৩ হাজার ৩০০ টাকা এবং স্বতন্ত্র ইবতেদায়ী প্রধানগণ ৩ হাজার ৫০০ টাকা আর বাকি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা কিছুই পান না। 

আরও বলা হয়, সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা স্কেলে বেতন ভাতা প্রাপ্ত হন। যা দিয়ে একজন শিক্ষকের পরিবার চালানো বর্তমান দ্রব্য মূল্যের বাজারে খুবই কষ্টকর। প্রাথমিক শিক্ষার বিকাশের সাথে যা মানানসই নয়।

তাদের দাবিগুলো হলো-সংযুক্ত ইবতেদায়ীসহ সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে একসাথে একযোগে জাতীয়করণ করতে হবে; আগামী ৩১ মে ২০২৫-এর মধ্যে সুনির্দিষ্ট অধ্যাদেশ জারি করতে হবে; আগামী অর্থবছরের শুরু থেকেই অর্থাৎ জুলাই ২০২৫ থেকেই সকল শিক্ষকদের বেতনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়মে দিতে হবে; ইবতেদায়ী প্রধা পদে ইবতেদায়ী শিক্ষকদের সুযোগপ্রদানসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ন্যায় সিনিয়রিটি হিসেবে পদায়ন করতে হবে এবং ইবতেদায়ী শিক্ষকদের নিয়োগ যোগ্যতা স্নাতক/ সমমান করতে হবে।

মেডিকেল কলেজের অধ্যাপক পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের এখনো সরাতে চায় ইসরায়েল: প্রতিরক্ষাম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাইলস্টোন কলেজে একাদশে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁই…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃর্মূল্যায়নের আবেদন শুরু কবে, যা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬