মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতা নিয়ে সুখবর দিল অধিদপ্তর

২০ এপ্রিল ২০২৫, ০৪:৩২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:৫৭ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধনী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার অর্থ ছাড়ের প্রক্রিয়া শেষ হয়েছে। আগামীকাল সোমবার (২১ এপ্রিল) শিক্ষক-কর্মচারীরা বৈশাখী ভাতার অর্থ তুলতে পারবেন বলে জানা গেছে।

রোববার (২০ এপ্রিল) দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (অর্থ)  ড. কে এম শফিকুল ইসলাম।

অধিদপ্তরের অর্থ শাখার এ কর্মকর্তা জানান, ‘গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে শিক্ষক-কর্মচারীদের বৈশাখী ভাতার চেক বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়েছে। আজ বাংলাদেশ ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকে চেক হস্তান্তর হওয়ার কথা। আগামীকাল সোমবার তারা ব্যাংক থেকে ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।’

এ বিষয়ে অধিদপ্তরের ওয়েবসাইটে কোনো নোটিশ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ড. কে এম শফিকুল ইসলাম আরও বলেন, ‘আমি সংশ্লিষ্ট শাখাকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছি। তারা বিজ্ঞপ্তি প্রকাশ করবেন।’

আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9