বাড়ল আলিম পরীক্ষার ফরম পূরণের সময়

১৫ এপ্রিল ২০২৫, ১০:০৫ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:১৭ AM

© ফাইল ছবি

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন ২০২৫ সালের আলিম পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশটি প্রকাশ করা হয়। 

মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের আলিম পরীক্ষার পরীক্ষার্থীদের ফরমপূরণের সময় বিলম্ব ফিসহ আগামী ১৩ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলো। আর জমা দেয়ার শেষ সময় ২২ মার্চ পুনঃনির্ধারণ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।

আরও পড়ুন: আলিম পরীক্ষা শুরু ২৬ জুন, সময়সূচি প্রকাশ

এ ছাড়াও উল্লেখ্য বিগত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ ৫৭.১৬.০০০০.003.011.41.002.25-৫৯২ স্মারকে প্রদত্ত ফরমপূরণের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

এর আগে গত ৯ মার্চ আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রকাশিত রুটিন অনুযায়ী আগামী ২৬ জুন আলিম পরীক্ষা শুরু হবে। আর শেষ হবে শেষ ১২ আগস্ট।

খালেদা জিয়া দেশের জন্য সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন: ইবি …
  • ২৬ জুলাই ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থানের শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে…
  • ২৬ জুলাই ২০২৬
এনএসইউতে বাংলাদেশ–চীন সম্পর্কের নতুন দিক নিয়ে এসআইপিজি সেমি…
  • ২৬ জুলাই ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমু…
  • ২৬ জুলাই ২০২৬
ফ্রিল্যান্সারদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক 
  • ২৬ জুলাই ২০২৬
গাছের চারা ও পাটের ব্যাগ উপহার দিয়ে ৮০০ নবীন শিক্ষার্থীকে ব…
  • ২৬ জুলাই ২০২৬