নিজেকে ‌‘ইমাম মাহাদী’ দাবি করে গ্রেপ্তার হলেন মাদ্রাসা শিক্ষক

১০ এপ্রিল ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৭ AM
হাবিবুর রহমান

হাবিবুর রহমান

পটুয়াখালীর গলাচিপায় নিজেকে ‘ইমাম মাহাদী’ দাবি করায় হাবিবুর রহমান (৩৭) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৮টার দিকে গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিজেকে ‘ইমাম মাহদী’ হিসেবে পরিচয় দিয়ে নানা ধরনের ধর্মীয় বক্তব্য দেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে।

পরে তাকে গলাচিপা এনজেড দাখিল মাদ্রাসার একটি কক্ষে আটকে রাখা হয়। খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

গ্রেফতারকৃত হাবিবুর রহমান কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম শাহপুর গ্রামের মুন্সিবাড়ি এলাকার মো. আমানত উল্লাহর ছেলে। বর্তমানে তিনি গলাচিপা উপজেলার বাহের গজালিয়া ছালেহিয়া দাখিল মাদ্রাসায় গণিত শিক্ষক হিসেবে কর্মরত। ঘটনার পর ওই মাদ্রাসার সুপার মো. অলিউল্লাহ বাদী হয়ে হাবিবুর রহমানের বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। 

এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে নিজেকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত ‘ইমাম মাহদী’ দাবি করে আসছিলেন। তিনি দাবি করেন, ‘তার কাছে আল্লাহর পক্ষ থেকে একশতটি আয়াত নাজিল হয়েছে এবং এগুলো ‘মাহদীয়া’ নামে আল-কুরআনের ১১৫ নম্বর সূরা হিসেবে গণ্য হবে।’

তিনি আরও বলেন, ‘আল্লাহ তার কাছে ওহির মাধ্যমে জানিয়েছে ২০২৪ সালের ৩ জুন থেকে দুর্ভিক্ষ শুরু হবে। এ ছাড়া বিভিন্ন সময় তিনি দাবি করেন, আল্লাহ তার সঙ্গে সরাসরি কথা বলেন, তার মাকে ও চাচিকে ‘জাহান্নামী’ বলেছেন এবং তাকে ‘জান্নাত’ দান করেছেন।’

এজাহারে আরও বলা হয়, ৯ এপ্রিল সন্ধ্যায় গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. তাওহীদুল ইসলামের সঙ্গে দেখা করে তিনি একই দাবি করেন এবং তা জনসম্মুখে প্রচার করেন। এতে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং তাৎক্ষণিক তাকে আটক করা হয়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।’

আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা, ভরি কত টাকা?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেধায় সিট বণ্টনসহ ৮ দাবিতে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১১০ কোটি টাকার দুর্নীতি করলেও দুদক আমার বিরুদ্ধে কিছু করতো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
পেপারলেস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দেবে আশা, আবেদন ২৬ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9