দাখিল পরীক্ষায় নকল সরবরাহ, শিক্ষকের ২ বছর কারাদণ্ড

১০ এপ্রিল ২০২৫, ০৫:১৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM
ফেনী আলিয়া কামিল মাদ্রাসা

ফেনী আলিয়া কামিল মাদ্রাসা © টিডিসি ফটো

ফেনীতে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীকে হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহের দায়ে মো. ইউনুস নামে এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) পরীক্ষা চলাকালীন সময়ে ফেনী আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা এ দণ্ডাদেশ দেন। 

সাজাপ্রাপ্ত মো. ইউনুস ফেনী সদর উপজেলার মটুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

আরো পড়ুন: ছাত্রীদের শোবার ঘরে সিসি ক্যামেরা, মনিটর মাদ্রাসা শিক্ষকের কক্ষে

জানা গেছে, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে দাখিলের কুরআন মাজিদ ও তাজবিদের পরীক্ষা চলছিল। এদিন বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এ সময় শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীকে হাতেলেখা প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন মো. ইউনুস। পরে ওই শিক্ষার্থীর উত্তরপত্র যাচাইয়েও নকল সরবরাহের সত্যতা পাওয়া যায়।  

এ বিষয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ওই শিক্ষক শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীকে হাতেলেখা প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন। অভিযুক্ত শিক্ষক নিজের দোষ স্বীকার করেছেন। তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, সরাসরি মৌখিক পরীক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9