মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘বায়োমেট্রিক' চালু না করলে ব্যবস্থা

০৮ এপ্রিল ২০২৫, ১১:৫৩ AM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১২:৪৪ PM
মাদ্রাসা শিক্ষা বোর্ড

মাদ্রাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে বা অনুপস্থিতি ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালুর নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১০ জুলাইয়ের মধ্যে দেশের সব মাদ্রাসায় বায়োমেট্রিক পদ্ধতি নিশ্চিত করতে হবে।

এমনকি বায়োমেট্রিক হাজিরার ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোনো শিক্ষক-কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিতি পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

সোমবার (৭ এপ্রিল) এ নির্দেশনা জানিয়ে সব মাদ্রাসার প্রধানসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করার জন্য আগামী ১০ জুলাইয়ের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় বায়োমেট্রিক হাজিরা মেশিন ক্রয় ও কর্মরত শিক্ষক-কর্মচারীদের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আরো পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগে নারী কোটা বাতিল হচ্ছে

বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রারকে অধ্যক্ষ-সুপারদের জানাতে বলা হয়েছে। আরও বলা হয়েছে, নির্দেশিত সময়ের পরে মাদরাসাগুলোতে বোর্ডের কর্মকর্তারা আকস্মিক পরিদর্শনে গিয়ে বায়োমেট্রিক হাজিরার যথাযথ ব্যবস্থাপনা পাওয়া না গেলে এবং কোনো শিক্ষক-কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিত পাওয়া গেলে সেই প্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন তার নিজস্ব গতিতে চলবে, কোনো পক্ষপাত নেই: আইনমন্ত্রী
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চুয়েটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সপ্তাহে শনাক্ত ৯
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে অ্যাওয়ার্ড পেল ৩ পাবলিক ও ২ প্রাইভেট বিশ্ববি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
লন্ডন ডিজাইন ফেস্টিভ্যালে বাংলাদেশের হাওরকে তুলে ধরছে শাবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এরিয়া ইনচার্জ নিয়োগ দেবে আকিজ টোব্যাকো, সরাসরি মৌখিক পরীক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারা ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9