জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগ, তা’মীরুল মিল্লাতের অধ্যক্ষ বরখাস্ত

২৮ মার্চ ২০২৫, ০৯:৫৭ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:১৮ PM
তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ীর অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ

তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ীর অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফ © সৌজন্যেপ্রাপ্ত

খাতা মূল্যায়নে জালিয়াতি, অর্থ আত্মসাৎসহ একাধিক অভিযোগে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, যাত্রাবাড়ীর অধ্যক্ষ ড. মুহাম্মাদ আবু ইউছুফকে বরখাস্ত করা হয়েছে। ১২ মার্চ মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. কোরবান আলী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার গভর্নিং বডির ১২ মার্চের সভায় আপনার বিরুদ্ধে ট্রাস্ট কর্তৃক গঠিত তদন্ত কমিটির আনীত ২০টি অভিযোগের প্রতিবেদন আলোচিত হয়। সব দিক বিবেচনা করে সর্বসম্মতিক্রমে আপনার বরখাস্তের মেয়াদ ২০ মার্চ থেকে আরও দুই মাস বাড়িয়ে ছয় মাস নির্ধারণ করা হয়েছে। বরখাস্তকালে মাদ্রাসা থেকে সব প্রকার সুযোগ-সুবিধা বন্ধ থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে মাওলানা আবু ইউছুফ বলেন, ‘কোনো বিষয়ে অভিযোগ থাকলে প্রথমে শোকজ দিতে হয়। শোকজের জবাবে সন্তুষ্ট না হলে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আমার ক্ষেত্রে সে রকম হয়নি, আমাকে সরাসরি বরখাস্ত করা হয়েছে। বরখাস্তের মেয়াদ শেষ হওয়ার আগে আবার দুই মাস বাড়িয়ে আরেকটি চিঠি দেওয়া হয়েছে। এটিও আইনসংগত হয়নি।’

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর খাবার পানির ট্যাংকে বিষ মিশিয়ে দি…
  • ২৭ জুলাই ২০২৬
মিটফোর্ড হাসপাতাল ২ হাজার শয্যায় উন্নীতের প্রস্তাব মন্ত্রণা…
  • ২৭ জুলাই ২০২৬
চর দখল নিয়ে সংঘর্ষে ‘টেঁটাবিদ্ধ’ হয়ে নারী নিহত, আহত অন্তত ১৫
  • ২৬ জুলাই ২০২৬
শিক্ষিকার রিল ঘিরে বিতর্ক, তদন্তে কমিটি গঠন হচ্ছে
  • ২৬ জুলাই ২০২৬
শেকৃবির নবীনবরণে ছাত্রদলকে প্রাধান্য, প্রশাসনের বিরুদ্ধে বৈ…
  • ২৬ জুলাই ২০২৬
ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, করুন আ…
  • ২৬ জুলাই ২০২৬